1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সৎ মায়ের রোষানলে জমি বুঝে পাচ্ছে না সন্তানেরা - Cjnews71 সাভারে সৎ মায়ের রোষানলে জমি বুঝে পাচ্ছে না সন্তানেরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সৎ মায়ের রোষানলে জমি বুঝে পাচ্ছে না সন্তানেরা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে জমির মালিকানা দাবি করে ওয়ারিশ সূত্রে জমিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন জবেদা বেগম নামের এক নারী। তিনি ওয়ারিশদের সৎ মা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাভারের নামাবাজারের খালেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আদালতে মামলা করেছেন জবেদা বেগম(৬০)।

ভুক্তভোগীরা বলেন, তিনি অন্য স্থানে ওয়ারিশের জমি বুঝিয়ে নেওয়ার পরও এই জমি দাবি করছেন। তিনি তার পাওনার পুরোটাই নিয়েছেন। এর পরেও মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সাভারের নামাবাজার এলাকায় প্রয়াত খালেক চেয়ারম্যানের মালিকানাধীন আরএস ৬৬ নং দাগের ৪৭ শতাংশের কাতে ৪ শতাংশ ও আরএস ৬৭ নং দাগের ৩৪ শতাংশের কাতে ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বন্টন করা হয়। খালেক চেয়ারম্যানের স্ত্রী আমেনা খাতুন, মনোয়ারা বেগম ও তাদের সন্তান হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, সাব্বির হোসেন ও মিলন নেছা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে দখলে রয়েছেন। কিন্তু মৃত খালেক চেয়ারম্যানের অপর স্ত্রী জবেদা বেগম আদালতে মিথ্যা মামলা দিয়ে সেই জমিতে নির্মানকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জমি আত্মসাতের পায়তারা করছেন। এতে করে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী ৭জন।

এব্যাপারে জবেদা খাতুন বলেন, আমি এই সাত শতাংশতেও জায়গা পাবো। তাই আমি আদালতে মামলা করেছি।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ওই জমিতে আদালতে মামলা রয়েছে তাই ঘটনাস্থল পরিদর্শন করেছি৷

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর