1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার - Cjnews71 সাভারে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬৫৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সরকারের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে চতুর্থ ধাপে সাভারে জমিসহ প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৭২টি পরিবার আর এরই মাধ্যমে শতভাগ ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো সাভার উপজেলাকে।

বুধবার (২০ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্তরে অডিটোরিয়ামে উপকারভোগী এসব পরিবারের সদস্যদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত উপকাভোগীদের উদেশ্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। তারপরও যদি সাভারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ গৃহহীন থেকে থাকেন তারা যেন তাদের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা সেই তালিকা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের জন্যও জমিসহ ঘরের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আপনারা যারা জমিসহ ঘর পেয়েছেন। তারা দলিলপত্র খুব যত্নে রাখবেন। এটা অনেক বড় আমানত। সরকার বিভিন্ন সময়ে ভাতা দেয়, নগদ টাকা দেয়, চাল দেয়, ডাল দেয় কিন্তু জমিসহ ঘর দেয়না। জমিসহ ঘরের মত এত বড় আমানত আপনাদেরকই দিয়েছে। সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, আজ সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ৩৭ টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ০৪ টি, সাভার ইউনিয়নে ১২ টি, শিমুলিয়া ইউনিয়নে ১২ টি এবং বিরুলিয়া ইউনিয়নে ০৭ টি সহ মোট ৭২টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর