1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মুনাফা ছাড়া বিক্রি হচ্ছে নিত্যপণ্য - Cjnews71 সাভারে মুনাফা ছাড়া বিক্রি হচ্ছে নিত্যপণ্য - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মুনাফা ছাড়া বিক্রি হচ্ছে নিত্যপণ্য

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারে রমজান মাস উপলক্ষে সকল ধরনের নিত্য পণ্য মুনাফা ছাড়াই বিক্রি শুরু করেছেন ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন। রমজানের প্রথম দিনই প্রায় শতাধিক পরিবার এসব পণ্য ক্রয় করেছেন।

সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদের পাশে বিএস সুপার মার্কেটের সৌজন্যে প্রায় ৪৫ ধরনের নিত্য পণ্যের পশরা সাজিয়েছেন লিয়াকত হোসেন। যেখান থেকে রমজান জুড়ে সুবিধা ভোগ করবেন ধর্মপ্রাণ মুসলমান।

পবিত্র রমজান মাস জুড়ে চাল, বিভিন্ন প্রকার ডাল, সুগন্ধি চাল, সব ধরনের মসলা, সয়াবিন তেল, সরিষার তেল, শুকনো মরিচ, লবন, বেসনসহ প্রায় ৪৫ প্রকার নিত্য পণ্য এখান থেকে ক্রয় করতে পারবেন ধর্মপ্রাণ মুসলমান। আর এই পণ্য বিক্রিতে দুই জন বিক্রয় প্রতিনিধি সকাল থেকে রাত পর্যন্ত নিয়োজিত থাকবেন।

নিত্য পণ্য ক্রয় করতে আসা শাহীন ঢাকাপোস্টকে বলেন, আসলে নিত্য পণ্যের দাম চড়া হওয়ায় আমাদের মত গরীব মানুষরা খুব কষ্টে আছে। এই সময়ে এ ধরনের একটি উদ্যোগ সত্যিই আমাদের অনেক উপকৃত করেছে। আমরা এক সাথে প্রায় ৬ জন এখান থেকে চাল, ডাল, চিনি ও মসলা ক্রয় করেছি। অন্য দোকানের চেয়ে এখানে দাম অনেক কম। রমজান উপলক্ষে এধরনের দোকানের পাশাপাশি গরীব মানুষের জন্য বছর জুড়ে এধরনের উদ্যোগ নিলে গরীব মানুষরা এর সুফল ভোগ করতে পারবে।

অপর ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, আমি সয়াবিন তেল কিনতে এসেছি। ৫ লিটার সয়াবিন তেল ক্রয় করলাম মুদি দোকানের চেয়ে কম টাকায়। আমি একজনের কাছে শুনে এখানে তেল ক্রয় করতে এসেছি। বিকেলে চাউল কিনতে আসবো।

এব্যাপারে দোকানের বিক্রয় প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন। আমাদের বেতনে এখানে রেখেছেন। আমরা সকল ধরনের নিত্যপণ্য এখানে পাইকারি বিক্রি করছি। প্রথম রমজানে শতাধিক ক্রেতা প্রায় ৪০ হাজার টাকার পণ্য ক্রয় করেছে। আজও বেশ কিছু ক্রেতা পণ্য ক্রয় করেছে। বিকেলে ক্রেতার ভীড় বাড়বে বলে মনে করছি। আশা করছি আজ লাখ টাকার পণ্য বিক্রি হবে। সব পণ্য মুনাফা ছাড়া বিক্রি করায় এখানে ক্রোতারা ভীড় জমাচ্ছেন।

ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, আমি মুলত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও গরীব মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। মধ্যবিত্তরা আসলে অনেক কষ্টে থাকলেও কোথাও গিয়ে বলতে পারে না। কোন অনুদান কিংবা ভর্তুকি মূল্যে তারা পণ্য কিনতে গিয়ে লজ্জা পান। তাই সকলের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। এখান থেকে মধ্যবিত্তরাও পণ্য সানন্দে ক্রয় করছেন। একই সাথে সকল ভোক্তারা এখানে আনন্দের সাথে নিত্যপণের চাহিদা মেটাতে পারবেন বলে আমার বিশ্বাস। সকল পণ্য আমরা ক্রয় করা মূল্যেই বিক্রি করছি। এটা শুধু রমজান মাস জুড়েই চলবে।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এটা সত্যিই মহতি উদ্যোগ। তিনি যেহেতু জনপ্রতিনিধি, তার কাছে এধরনের উদ্যোগ আমরা আশা করি। এসময় সকল জনপ্রতিনিধিকে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর