1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার থানায় পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য চালু হলো হুইলচেয়ার সেবা - Cjnews71 সাভার থানায় পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য চালু হলো হুইলচেয়ার সেবা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার থানায় পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য চালু হলো হুইলচেয়ার সেবা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

ঢাকার সাভারে থানায় আগত সেবা প্রত্যাশী পক্ষাঘাতগ্রস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর কথা চিন্তা করে এই প্রথম চালু হলো হুইলচেয়ার সেবা। তাদের সেবা প্রদানে এবং নির্বিঘ্নে প্রবেশের জন্য সিড়ির পাশাপাশি তৈরি করা হয়েছে আলাদা চারটি র‍্যাম্প।

শনিবার দুপুরে পক্ষাঘাতগ্রস্থ আমেনা বেগমকে হুইলচেয়ার প্রদানের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই সেবার উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।

সাভার মডেল থানার ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লা‌হিল কাফী পি‌পিএম (বার) এর সভাপতিত্বে ওসি দীপক চন্দ্র সাহা, পিপিএম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভেল‌রি এ‌্যান টেইলর।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত বছর মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং পুলিশের অঙ্গীকার বাস্তবায়নে নিজস্ব অর্থায়নে দেশের প্রত্যেকটি থানায় নারী ও শিশু হেল্প ডেক্স স্থাপন করা হয়। এবার সাভার মডেল থানার মাধ্যমে পক্ষাঘাতগ্রস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর কথা চিন্তা করে এই প্রথম চালু হলো হুইলচেয়ার সেবা। খুব শীঘ্রই ঢাকা জেলার প্রত্যেকটি থানায় এই সেবা কার্যক্রম চালুর ঘোষণা দেন পুলিশ সুপার।

এসময় পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য এত সুন্দর ও ব্যয়বহুল র‍্যাম্প স্থাপন করায় হুইল চেয়ার ব্যবহারকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ড. ভেল‌রি এ‌্যান টেইলর।
পরে নতুন এই সেবা উদ্বোধনের পর হুইল চেয়ারের মাধ্যমে থানায় এসে প্রথম সেবা গ্রহণ করেন মিজানুর রহমান নামের এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। তিনি পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র (সিআরপি) এলাকার আশেপাশের রাস্তাঘাটের সমস্যা নিরসনে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর