1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জোর করে ব্যবসা দখলের চেষ্টা, নানা হয়রানির শিকার ব্যবসায়ী - Cjnews71 সাভারে জোর করে ব্যবসা দখলের চেষ্টা, নানা হয়রানির শিকার ব্যবসায়ী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জোর করে ব্যবসা দখলের চেষ্টা, নানা হয়রানির শিকার ব্যবসায়ী

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

দাবিকৃত চাঁদা না দেওয়ায় অনিক রহমান নামের এক ব্যবসায়ীকে মামলা-হামলাসহ নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর চিঠি দিয়েও আতঙ্কে রয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী অনিক রহমান সাভারের আমিনবাজারের আব্দুস সবুরের ছেলে। তিনি গত বছরের নভেম্বর মাসে জৈনেক বেলায়েত উল্লাহর কাছ থেকে আমিনবাজারের কাউন্দিয়া মৌজার একটি ইটভাটার পজিশন ক্রয় করে নেন। যার ইউপি লাইসেন্স-০০৩৫৭২, ইউনিয়নের অনাপত্তিপত্র, ফরম নং- ১৩। তিনি ২৪৮ ও ২২৮ চালানে সরকারি ভ্যাটও পরিশোধ করে থাকেন। কিন্তু ময়নুল নামের এক ব্যক্তি ভাটা দখলে নেওয়ার চেষ্টা করেন। দখলে নিতে ব্যর্থ হলে মোটা অংকের চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত অফিসে হামলা চালায় মইনুল ও তার সহযোগীরা। এঘটনায় মামলা দায়েরের পর ৩ আসামি গ্রেপ্তার হলে জামিনে এসে আবার নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনিক রহমান।

মামলার এজাহার থেকে জানা যায়, গত দুই থেকে তিন মাস যাবৎ আসামি মইনুল ও তার সহযোগীরা ভুক্তভোগী অনিক রহমানের ক্রয় করা ইটভাটা দখলের পায়তারা করছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ সন্ধ্যায় ওই ইট ভাটা দখল করতে যায় অনিকসহ প্রায় ১০ জন দেশীয় অস্ত্রধারী। এসময় ভাটার ম্যানেজার মো. সৌখিন (৫০) বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে ভাটার শ্রমিকরা-কর্মচারীরা ঘটনাস্থলে একত্রিত হতে থাকলে তারা চলে যায়। পরে রাত ৮ টার দিকে আমিনবাজারের দেওয়ানবাড়ি বসুধা সংলগ্ন ফাতেমা কর্পোরেশনে এসে তারা অনিক রহমানের খোঁজ করেন। তাকে না পেয়ে তার ছোট ভাই মোস্তাফিজার রহমান শাওনকে মারধর করে। এসময় স্থানীয়রা তাদের মধ্যে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা জামিনে এসে আবার নানা ধরণের হুমকি প্রদান করছেন।

ভুক্তভোগী অনিক রহমান বলেন, মইনুল মূলত অনেক আগে এই ভাটা পরিচালনা করতেন। তিনি অনেকের কাছ থেকে টাকা দাদন নিয়ে টাকা পরিশোধ না করে ভাটা বিক্রি করে দেন। এই ভাটা আরেক ব্যবসায়ী ক্রয় করেন। এরপর আরেকজন ভাটা চালিয়ে তিনিও বিক্রি করে দেন। পরে ক্রেতা বেলায়েত উল্লাহর কাছ থেকে আমি ক্রয় করি। কিন্তু আমাকে নরম পেয়ে মইনুল আমার ভাটা দখলের পায়তারা করছে। এতেই থেমে থাকছে না সে। সে আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করে থানায় অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করছেন।। তিনি মুলত এখন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছেন।

তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন আসামিরা। এই মামলার প্রতিবেদন দেওয়ার কথা কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমারের। তিনি আমাকে বলেন, “এসব প্রতিবেদন এ্যসিল্যান্ডের মাধ্যমে আসার কথা। কিন্তু আমার কাছে কিভাবে আসলো। আসামি পক্ষরা টাকাপয়সা খরচ করে এটা আমার নামে এনেছেন। তারা লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, অনিক তুমি কি করবা। দেখ কি করা যায়, না হলে প্রতিবেদন মইনুলের পক্ষে চলে যাবে। মানে আকার ইঙ্গিততে তিনি টাকার অফার করেন। কিন্তু এতে কর্ণপাত না করলে নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

ফাড়ির ইনচার্জ সুব্রত কুমারের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। যদিও ভয়ে মুখ খুলতে চান না ব্যবসায়ীরা। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী বলেন, নদীতে বাস করে কি কুমিরের সাথে পাঙ্গা নেওয়া যাবে। এটা করা যায় না। তার বিরুদ্ধে বক্তব্য দিলে আমার ব্যবসায়ের ক্ষতি হবে।

এব্যাপারে সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার বলেন, আমি যে তদন্ত করমু তার সাপোর্টিং কাগজ গুলো দিবে না? ওই কাগজ দেওয়ার নাম নেই। এরে ওরে দিয়ে ফোন দেওয়ায়। আমরা তো বাইরের লোক না আমরা তো বুঝি। আপনি সাভার না মিরপুরের সাংবাদিক? প্রশ্ন করতে চাইলে তিনি বলেন প্রশ্ন তো আছেই, প্রশ্ন শোনা যাবে। তাদের অভিযোগ দিয়েই তো তাদের অবস্থা কাহিল। আমার বিরুদ্ধে আবার কিসের অভিযোগ? ওসি স্যার ফোন দিচ্ছে একটু পরে ফোন দেন দাদা।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, এব্যাপারে ভুক্তভোগী অনিক রহমান একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। বিষয়টি এখনও তদন্তাধীন। তাই তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এব্যাপারে একটি চিঠি এসেছে। তদন্ত করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর