1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
স্বাস্থ্য সেবায় বাংলাদেশ রোল মডেল, ত্রাণ প্রতিমন্ত্রী - Cjnews71 স্বাস্থ্য সেবায় বাংলাদেশ রোল মডেল, ত্রাণ প্রতিমন্ত্রী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

স্বাস্থ্য সেবায় বাংলাদেশ রোল মডেল, ত্রাণ প্রতিমন্ত্রী

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশ বর্তমানে রোল মডেল। সরকার দেশের প্রান্তীক জনপদের কাছেও স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা নিরলসভাবে দিয়ে যাচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব স্বাস্থ্য কেন্দ্রে দুর্ভোগ ছাড়াই অসংখ্য মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছেন।

তিনি আরও বলেন, বৈকালিক স্বাস্থ্য সেবা চালু হওয়ায় স্বাস্থ্য সেবায় নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বল্প ফি’র বিনিময়ে রোগী দেখবেন ডাক্তাররা। আর দূরে কোথায় যেতে হবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষ সরকারী হাসপাতাল গুলোতে ভালো ভাবে চিকিৎসা সেবা পায়নি। কিন্তু শেখ হাসিনা সরকারের সময় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায়।

এসময় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.ফরিদ হোসেন মিঞা, ঢাকা বিভাগীয় সিভিল সার্জন ডা. আবুল ফজল শাহাবুদ্দিন খান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর