1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
৩ হাজার পিস ইয়াবা সহ ডিবির হাতে আটক -১ - Cjnews71 ৩ হাজার পিস ইয়াবা সহ ডিবির হাতে আটক -১ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

৩ হাজার পিস ইয়াবা সহ ডিবির হাতে আটক -১

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের রাজফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এর গোলাম মোস্তফার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলার  পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে  ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসময় জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই আমিনুল ইসলাম। পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রমজান মাসেও এই মাদক কারবারি থেমে নেই। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর