1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
যমযম হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা - Cjnews71 যমযম হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

যমযম হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারের হেমায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে যমযম নূর সিটি হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন একেএম হাবিবুর রহমান নামের ভুক্তভোগী। এর আগে বিকেলে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া মৌজার যমযম নূর সিটির ভিতরে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এর মৃত আলম চাঁনের ছেলে জাকির হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৬), মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব (৩৭), মৃত আশরাফ আলীর ছেলে রফিক (৩৬), মো. তরিকুল (৩৩), মৃত বলাই চন্দ্র দাসের ছেলে সুজন দাস (৩৫), ভুট্টু (৩০) ও শফিক (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
আহতরা হলেন- আতিকুর রহমান (৩০), মো. মাহমুদল ইসলাম (৩৩), কর্মচারী বাহার (৪০), কাউসার (২৯), শরিফ (২৮), সজীব (২৮), আলমাস (৪০) ও আবু (৩৩)।

এর মধ্যে আতিকুর রহমানের আবস্থা গুরুতর। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা যমযম নূর সিটির জমি দখলের পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ বিকেলে যমযম নুর সিটির ভেতর ড্রেজার দিয়ে বালু ভরাট করার সময় অভিযুক্তরা অনাধিকার প্রবেশ করেন। এসময় ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় তারা মারাত্মক দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে যমযম নূর সিটির কর্মচারীসহ মোট আট জনকে গুরুতর আহত করেন। এসময় ড্রেজার বিল দেওয়ার জন্য কাছে থাকা ৬ লাখ টাকার ব্যাগও তারা ছিনিয়ে নেয়। ডাক চিৎকার করলে তারা একটি টঙ ঘর ভাঙচুর করে নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আতিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরোসাইন্সে রেফার্ড করা হয়। সেখানকার চিকিৎসা শেষে তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এধরনের একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর