1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
মামলার পর জামিনে এসে আবার হামলা, ভাঙচুর - Cjnews71 মামলার পর জামিনে এসে আবার হামলা, ভাঙচুর - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

মামলার পর জামিনে এসে আবার হামলা, ভাঙচুর

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আমিনবাজার এলাকায় চাঁদা দাবি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল চেষ্টাসহ হামলার অভিযোগে মামলা দায়ের করায় প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে পুনরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে।

রবিবার (২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) নয়ন কারকুন। এর আগে গত ৩০ মার্চ সাভারের আমিনবাজারের উত্তর কাউন্দিয়ার অনিক ব্রিকসে ভাঙচুর ও চাঁদা দাবি করে অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন- পূর্বের মামলার আসামি রাজধানীর গাবতলীর লালকুটি এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মইনুল হোসেন (৪৫), মিরপুর কোটবাড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৫০)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া মিরপুর লালকুটি এলাকার আসলাম (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন।

অভিযোগ থেকে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে রাজধানীর দারুসসালাম এলাকার মইনুল ও তার সহযোগীরা অনিক রহমানের ইটভাটা দখলের চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা অনিকের কাছে ১৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ১৫ মার্চ তারা ইটভাটায় গিয়ে ভাঙচুর ও ভাটার ম্যানেজারকে মারধর করেন। এর পরই আমিনবাজারের সালেহপুর এলাকায় ওই ব্যবসায়ীর ব্যক্তিগত অফিসে হামলা চালায় অভিযুক্তরা। এঘটনায় মামলা দায়ের করলে তিন জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তারা জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে পরে। পরবর্তীতে গত ৩০ মার্চ দেশীয় অস্ত শস্ত্রে সজ্জিত হয়ে ইটভাটায় আবারও প্রবেশ করে মইনুল বাহিনী। এসময় প্রায় ৫ লাখ টাকার কাঁচা ইট ভাঙচুর করেন তারা। পরে দাবিকৃত ১৭ লাখ টাকা চাঁদা না দিলে ও মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আগেও তাদের বিরুদ্ধে এব্যাপারে একটি মামলা রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর