
সাভার প্রতিনিধি :
চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে পরিচয়ে সাভারের আমিনবাজার এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি। তিনি কয়েক দিন আগেও পুলিশের বিরুদ্ধে চেইন চুরির অভিযোগ এনে আবার প্রত্যাহার করেন। এই বিল্লাল হোসেনের বিরুদ্ধে আমিনবাজার এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, আমিনবাজার কাঁচাবাজার এলাকায় একটি চায়ের দোকান করেন বিল্লাল হোসেন। এই চায়ের দোকানে আড়ালে মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপকর্ম করে বেড়ান। এখানে বইসা এলাকায় কয়েকজন সহযোগী নিয়ে তিনি গড়ে তুলেছেন ফিটিং রাজ্য।পুলিশের ভয় দেখিয়ে হাত হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। প্রতিবাদ করলেই হুমকি ধামকি সহ দেখান মামলার ভয়। তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বড় ভাই আপন বড় ভাই।
এই বিল্লাল হোসেন সাভার আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে। তিনি মাদক মামলায় কয়েকদিন আগে মানিকগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
বিল্লাল হোসেনের আপন ভাই আলম বলেন, বিল্লালকে আমরা বিভিন্নভাবে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছি। কিন্তু পরিবারের কারো কথাই সে কর্ণপাত করে না উল্টো পরিবারের লোকজনকেই মামলার ভয় দেখায়। সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করায় আমরা পরিবারের সদস্যরাও তাকে ভয় পাই। সে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এটা আমরা পরিবারসহ এলাকার সকলেই জানে। আমরা নিজেরাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছি ছোট ভাই বিল্লাল কে নিয়ে। আসলে তার ব্যাপারে আমাদের কিছু করার নেই। আমরা তার কাছে অসহায়।
এ ব্যাপারে স্থানীয় নারী বিলকিস বলেন, সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। দু একদিন পরপর সে আমাদের মহল্লায় প্রবেশ করে। মহল্লায় ঢুকে পুলিশ পরিচয় আমাদের বলে তোদের ঘরে কি মাদক আছে বের কর। আমরা যদি বলি মাদক ব্যবসা করি না তাহলে সে বলে মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দেবে। এধরনের হুমকি ধামকি দিয়ে সে আমাদের কাছে টাকা দাবি করে৷ টাকা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়।
ভুক্তভোগী আকলিমা বলেন, কয়েক দিন আগে সে ডিবি পরিচয়ে ৪ জন লোক আমাদের বাড়িতে নিয়ে আসে। এসে ঘর তল্লাশি করে কিছু না পেয়ে টাকা দাবি করে। পরে হুমকি ধামকি দিয়ে ৮০ হাজার টাকা নিয়ে যায়। আমরা ওই লোকগুলোরে চিনিও না। তাদের কাছে কোন পুলিশের আইডি কার্ড ছিল না। পুলিশের পোশাকও পরিহিত ছিল না।
এলাকায় যাকে তাকে মারধর করে সে। ভুক্তভোগী ফলের দোকানদার আলআমিন বলেন, আমি সড়কের পাশে ফলের দোকান দিয়েছিলাম। সে এসেই কোন কথা না বলে আমাকে মারধর করে। এব্যাপারে থানায় অভিযোগ করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয় নি। সে পুলিশের সোর্স, তাই তার বিরুদ্ধে আমরাও কথা বলার সাহস করি না। কিছু বললেই মাদক দিয়ে পুলিশের কাছে ধরে দেওয়ার হুমকি দেয়।
এব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।