1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বকেয়ার দাবি নিয়ে চাকুরিচ্যুত শ্রমিকদের সংবাদ সম্মেলন - Cjnews71 বকেয়ার দাবি নিয়ে চাকুরিচ্যুত শ্রমিকদের সংবাদ সম্মেলন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বকেয়ার দাবি নিয়ে চাকুরিচ্যুত শ্রমিকদের সংবাদ সম্মেলন

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত
সাভার প্রতিনিধি:
বকেয়া পাওনার দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ইপিজেডের একটি কারখানার প্রায় অর্ধশতাধিক চাকুরিচ্যুত শ্রমিক। ২০২০ সালে ঈদের ছুটিতে এসএমএসের মাধ্যমে তাদের চাকুরিচ্যুত করা হয়।
শনিবার (১ এপ্রিল) দুপুরে সাভার থানা স্ট্যান্ডের  জিলিয়ান চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ঢাকা ইপিজেডের এভেরি ডেনিসন বাংলাদেশ কোম্পানীর চাকুরিচ্যুত শ্রমিকরা।
এসময় চাকুরিচ্যুত শ্রমিকরা বলেন, ২০২০ সালে করোনা মহামারিতে যখন স্তব্ধ পৃথিবী, তখনও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তারা। ঈদের ছুটিতে সবাই যখন বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছলেন ঠিক তখন তাদের মোবাইলে ইকটি এসএমএস (মেসেজ) আসে। এই মেসেজের মাধ্যমে তাদের চাকুরিচ্যুত করা হয়। যেখানে ২০১৯ সালের বেপজা আইনের ২২ (ক) ধারায় তাদের চাকুরিচ্যুত করা হয় বলে জানানো হয়েছে। তবে ২০১৯ সালের ২২ (ক) ধারা অনুযায়ী তাদের টার্মিনেশন বেনেফিট প্রদান করা হয় নি বলে তারা দাবি করেছেন।
চাকুরিচ্যুত শ্রমিক মহসিন বলেন, আমাদের এসএমসের মাধ্যমে তারা কারখানা (কতৃপক্ষ) জানান, বেপজা আইন ২০১৯ সালের ২২(ক) ধারায় গ্র্যাচুইটি, ওটি, ওয়াইপি, নাইট ও টিফিন ভাতা ছাড়া সকল পাওনাদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু এই আইনের উপধারা (গ) অনুযায়ী চাকরিকালের প্রতিবছরে ৩০ দিনের বেতন প্রদান করা হয় নি। আমরাদের মধ্যে অনেকে প্রায় দেড় যুগ সেখানে চাকরি করেছেন। আইন অনুযায়ী কেউ যদি ১০ বছরও চাকরি করে থাকেন তাহলে প্রতি বছরে ৩০ দিনের করে বেতন প্রদান করতে হবে। যা তারা পরিশোধ করেন নাই।
চাকুরিচ্যুত সবুজ রহমান পারভেজ বলেন, আমরা আমাদের দাবি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করি। যেখানে আমাদের পাওনা পরিশোধ করতে আদেশ দেয় আদালত। কিন্তু এর পরেও তারা আমাদের কোন ধরনের পাওনা পরিশোধ করেন নাই। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাদের চাকুরিচ্যুত করা হয় শুধু মাত্র একটি এসএমএসের মাধ্যমে তাও আবার ঈদের ছুটিতে থাকা অবস্থায়। যা রীতিমত বেপজা আইনের পরিপন্থী। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের দিকে যেন সুদৃষ্টি দেন।
এব্যাপারে এভেরি ডেনিসনের পক্ষ থেকে কোম্পানির জনসংযোগ কর্মকর্তা একটি বিবৃতি পাঠান। যাতে বলা হয়, পোশাক শিল্প খাতের অনেক কোম্পানি ২০২০ সালে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যার ফলে আমাদের মতো কোম্পানিগুলির জন্য পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। ফলশ্রুতিতে অপারেশনাল ওভারহেড এবং শ্রমিকদের সংখ্যা হ্রাস করা হয়।
অনেক বিবেচনার পর, অ্যাভেরি ডেনিসনকে আমাদের অফিস এবং কারখানায় কিছু অনাবশ্যক পদ কমানোর মতো কঠিন ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়ে আর্থিক পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যেও আমরা একটি বিশেষ প্যাকেজ অনুদান করেছি যাতে তাদের ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়ে অ্যাভেরি ডেনিসনের বিরুদ্ধে কোনো চলমান  আদেশ বা কার্যক্রম আদালতে বিচারাধীন নেই।
কর্মরত সকল কর্মীদের এবং তাদের মতামত প্রকাশের অধিকারকে অ্যাভেরি ডেনিসন সম্মান করে। আমাদের জন্যে কর্মীদের ছাঁটাই করা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। যদিও, এটি একটি সময়োপযোগী ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল এবং প্রস্তাবিত অনুদান সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে।
এব্যাপারে বেপজা (ঢাকা ইপিজেড) এর জনসংযোগ  কর্মকর্তা নাজমা বলেন, ২০১৯ এর আইন ২০২২ এ এসে পাশ হয়েছে। তাহলে তারা কিভাবে এটা দাবি করেন। আপনি আপনার বক্তব্য রেকর্ড করে হোয়াইটসঅ্যাপে দেন। আমি এ বিষয় নিয়ে কথা বলবো।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর