1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ইভটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর হামলা - Cjnews71 ইভটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর হামলা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ইভটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর হামলা

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

ঢাকার ধামরাইয়ে মেয়েদের ইভটিজিং এর প্রতিবাদ করায় রাজু (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
উপর হামলা করেছে এলাকার উত্ত্যক্তকারিরা।

ওই ছাত্রকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এঘটনায় সোমবার সকালে ওই ছাত্রের বড় ভাই সাংবাদিক বাবুল হোসেন বাদি হয়ে ধামরাই থানায় হামলাকারি ১৬ জন কে আসামী করে অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের চিহ্নত শামীম ও শুকুর আলীসহ কয়েকজন বখাটে ঈদের দিন বিকেলে কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে। এসময় দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় এর অনার্সের ২য় বর্ষের ছাত্র রাজু আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী ওই মাদক ব্যবসায়ীদের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। ঈদের পরের দিন গত রোববার বিকেল ৫ টার দিকে রাজু শাসন এলাকায় রাস্তায় বসে আড্ডা দিচ্ছিল। এসময় শামীম ও শুকুর আলীর নেতৃত্বে সন্ত্রাসী ফারুক, জুয়েল, রাসেল, সেলিম, শাকিল, রায়হানসহ ৫/৭ জন রাজুর ওপর হামলা করে। হামলাকারিরা ধারালো ছ্যান দিয়ে রাজুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

বর্তমানে রাজু ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় ভুক্তভোগী রাজুর বড় ভাই বাদি হয়ে ১৬ জনকে আসামী করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে রাজুর বড় ভাই সাংবাদিক মো. বাবুল হোসেন বলেন, শামীম ও শুকুর আলীসহ কয়েকজন বখাটে আমার গ্রামের মেয়েদের ঈদের দিন উত্ত্যক্ত করেছিল। এর প্রতিবাদ করায় রাজুর ওপর হামলা করেছে ওই সন্ত্রাসীরা। রাজুর ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই আমি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর