1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ভুমি পরামর্শক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Cjnews71 সাভারে ভুমি পরামর্শক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ভুমি পরামর্শক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪১২ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

”ভুমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলায় আলমনগর সেটেলমেন্ট অফিসের আয়োজনে এক পরামর্শক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২রা মে) সকাল ১০ টায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনে সুগন্ধা হাউজিং আলমনগরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সাধারন জনগনের দৌরগড়ায় পৌছে দেওয়ার উদ্দেশ্যই এই মতবিনিময় সভার মুল লক্ষ বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আশরাফ হোসেন ( উপসচিব) জোনাল সেটেলমেন্ট অফিসার।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভূমির ডিজিটাল তথ্যভান্ডার থেকে রেকর্ড ও নকশা দেওয়া হবে। ভূমির মালিকেরা দাগ, খতিয়ান ও নকশা কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারবেন। আগের মতো হারিয়ে যাওয়া, মুছে ফেলা, ছিঁড়ে ফেলা বা পরিবর্তন হওয়ার কোনো ভয় থাকবে না। জমির মালিকানা পরিবর্তন হলে আপডেটও করা যাবে এবং বারবার জরিপ করা লাগবে না। এতে জমির মালিকানা বিরোধ অনেক কমে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, এছাড়া উপস্হিত ছিলেন আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার ভূমি মাছুমা আক্তার, সহকারী কমিশনার ভূমি সাভার সার্কেল মোঃ ইসমাইল হোসেন, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, সালাউদ্দিন খান নাঈম, সেক্রেটারি নাগরিক কমিটি ও উপজেলা দুর্নিতি কমিটি সাভার সহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর