1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নয় অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার - Cjnews71 নয় অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নয় অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

রবিন,সাভার

সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইকৃত ৯ অটোরিকশা উদ্ধার করা হয়।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।

গ্রেপ্তাররা হলেন, শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে মোঃ বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার মোঃ রিয়াজ জাবেদের ছেলে মোঃ হৃদয় জাবেদ (২৪) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত মইজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ দুলাল বেপারী (৪২)। তারা সবাই রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো। এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন। পরে তারা ওই রিকশায় একটি নিদিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন। পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন। এভাবেই তারা গরিব চালকদের শেষ সম্বল অটোরিকশাটি লুটে নেয়।

তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয়ের সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর