1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
'নারী উদ্যোক্তা উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি' বিষয়ক সভা অনুষ্ঠিত - Cjnews71 'নারী উদ্যোক্তা উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি' বিষয়ক সভা অনুষ্ঠিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

‘নারী উদ্যোক্তা উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি’ বিষয়ক সভা অনুষ্ঠিত

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬২৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

ঢাকার সাভারে ব্যাংক এশিয়ার গেন্ডা এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য “ব্যাংকিংয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার ব্যাংকের শাখা অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন এজেন্ট শাখার পরিচালক মো. ইমামুজ্জামান ইহাম।

ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এই আলোচনা সভায় অংশ নেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন নারী উদ্যোক্তাদের স্বপ্ন সফল হওয়া কঠিন নয়, শুধু প্রয়োজন সহযোগিতা। আমাদের সকলের উচিৎ যার যার অবস্থান থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।

ব্যাংকের কর্মকর্তারা জানান বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের অন্যতম পথ পদর্শক হলো ব্যাংক এশিয়া লিমিটেড। সারাদেশের প্রতিটি উপজেলার সব ইউনিয়নে তাদের প্রায় ৫ হাজারের অধিক এজেন্ট ব্যাংক রয়েছে। আর তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৫৫ লক্ষ যাদের বেশিরভাগই নারী গ্রাহক।

নারী উদ্যোক্তাদের মধ্যে অনেকে তাদের ব্যবসা চালাতে যে বাধার সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেন এবং বাধা উত্তরণে সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর