1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র আহত, গ্রেফতার ১ - Cjnews71 কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র আহত, গ্রেফতার ১ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র আহত, গ্রেফতার ১

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজছাত্র আহতের ঘটনায় সাগর (১৪) নামে একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

আহত ওই শিক্ষার্থীর নাম মো. তারেক হোসেন শাহেদ (১৬)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দেউলি গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। এবং সাভার কলেজিয়েট কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তারা সাভারের ব্যাংক কলোনী এলাকার এড. তারেকের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

মামলার অভিযুক্তরা হলেন, সাগর (১৪), সম্রাট (১৫), রবিন (১৫), আরিফ (১৪), বিপুল (১৪) তারা সবাই সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকার বালুর মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে গেলে
সেখানে পূর্ব শত্রুতার জেরে মামলার অভিযুক্তরাসহ আরো ৭/৮জন মিলে শাহেদের বন্ধু আ. মান্নানকে (১৮) মারপিট করতে থাকে। এসময় শাহেদ তার বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত সাগর তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে শাহেদের আঘাত করলে ডান হাতের কনুইয়ের দিকে মারাত্মকভাবে কেটে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুদিপ কুমার গোপ ঢাকা মেইলকে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার (১৬ মে) রাতে প্রধান আসামী সাগরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর