1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ছিনতাইকৃত ১১ লক্ষ টাকা উদ্ধার সহ, তিন জন গ্রেফতার - Cjnews71 ছিনতাইকৃত ১১ লক্ষ টাকা উদ্ধার সহ, তিন জন গ্রেফতার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ছিনতাইকৃত ১১ লক্ষ টাকা উদ্ধার সহ, তিন জন গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৭০৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ছিনতাইকৃত ১১ লক্ষ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুর ১ টার দিকে সাভার মডেল থানায় এব্যাপারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো.আসাদুজ্জামান পিপিএম। এর আগে গত ২৭ মে পটুয়াখালী জেলার দশমিনা থানার আদর্শ নগর এলাকা থেকে জসিম উদ্দিন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাকি দুইজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ শিমুল (৩৬), বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে মোঃ তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজারের রামবল্লভ এলাকার কালু হাওলাদারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পৃথক ৫ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, গত ৭ মে সাভারের উলাইলের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রাথমিকভাবে গাড়ি শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম গতকাল সকাল ১০ টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার আদর্শ নগর এলাকার নিজ বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসীমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০ টার দিকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকেও ৬ লাখ টাকা উদ্ধার করে

গ্রেপ্তার তিনজনই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হতে গ্রেপ্তার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মামলা রুজু হওয়ার পর থেকেই আমরা গুরুত্বের সাথে কাজ করছিলাম। অবশেষে মামলার তিন আসামিসহ ১১ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি টাকা উদ্ধারসহ কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর