1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাংবাদিক নাদিম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি - Cjnews71 সাংবাদিক নাদিম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয় বলেন, আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমকে নৃশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার উপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের আটক ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

আশুলিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এটিএন নিউজের ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি জাহিদ হাসান শাকিল বলেন, শুধুমাত্র সাংবাদিকতা করায় আজ জীবন দিতে হয়েছে সাংবাদিক নাদিমকে। আসলে সাংবাদিকরাও মানুষ, তাদেরও পরিবার আছে, সন্তান আছে। আজ নাদিমের সন্তানরা এতিম হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চ্যানেল আই এর ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি মো. জাকির হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন, বিজয় টেলিভিশন ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি মো. সোহেল হোসেন, সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইফতেখার আলম জাহাঙ্গীর, সাংবাদিক নজরুল ইসলাম মানিক, দৈনিক বাংলার সাভার প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম, ঢাকাপোস্ট.কমের সাভার প্রতিনিধি মাহিদুল মাহিদসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিহত নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর