1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে গুড়িয়ে দেওয়া হলো টায়ার পোড়ানো ৫ কারখানা, ২ লাখ টাকা জরিমানা - Cjnews71 সাভারে গুড়িয়ে দেওয়া হলো টায়ার পোড়ানো ৫ কারখানা, ২ লাখ টাকা জরিমানা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে গুড়িয়ে দেওয়া হলো টায়ার পোড়ানো ৫ কারখানা, ২ লাখ টাকা জরিমানা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৬৬ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির দায়ে অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা গুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (২১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা এলাকার হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সোলায়মান, সেলিম, জসিম ও আলমসহ বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে আসছেন। তারা কোন প্রকার বৈধ কাগজ দেখাতে পারেন নাই। পরে অভিযান পরিচালনা করে সোলাইমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেলিম, জসিম ও আলম পালিয়ে যাওয়ায় তাদের কারখানাসহ সোলাইমানের কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টায়ারের কালো ধোয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এমন সকল কারখানা পর্যায়ক্রমে গুড়িয়ে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমানসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর