1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও জরিমানা আদায় - Cjnews71 সাভারে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও জরিমানা আদায় - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে যানবাহনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও জরিমানা আদায়

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪২০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযানক চালিয়েছেন জেলা প্রশাসন৷ এসময় পরিবহন ও সড়কে চলাচলে নানা অসংগতি থাকায় ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বুধবার (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত৷

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক নির্দেশে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৬ টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

একই সাথে গাড়ির চালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।

জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর