1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা - Cjnews71 সাভারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

সাভারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছেন ঢাকা জেলা প্রশাসন৷ এসময় পরিবহন ও সড়কে চলাচলে নানা অনিয়ম ও অসংগতি থাকায়  ১২২০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজ বৃহস্পতিবার ৬ই জুলাই আমিনবাজার রাজস্ব সার্কেলের  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাসুমা আক্তার এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড  এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৩টি মামলায় ১২২০০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটর সাইকেলে চালক সহ ২ এর অধিক যাত্রী পরিবহন এবং হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন পরিমান অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার বলেন, মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন রাস্তায় নামানোর অপরাধে ১৩ জনকে ১২২০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ।
এছাড়া একই সময় সাভার বাস স্ট্যান্ড এলাকায়ও সাভার মডেল থানা ও সাভার ট্রাফিক প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ্য লেগুনা, মোটর সাইকেল, বাস সহ একাধিক যানবাহনে জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর