1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে কিশোর গ্যাংয়ের হামলা, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত‍্যু - Cjnews71 সাভারে কিশোর গ্যাংয়ের হামলা, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত‍্যু - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে কিশোর গ্যাংয়ের হামলা, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত‍্যু

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ‍্যাংয়ের হামলার ঘটনায় আহত আকাশ মাহমুদ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় আহত আরো তিনজন সাভারের এনাম মেডিকেলে ভর্তি রয়েছেন ।

বুধবার (১২ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান আকাশ।

নিহত আকাশ মাহামুদ(২২) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কল‍্যানপুর গ্রামের আবুল বাশারের ছেলে। সে সাভারের ব‍্যাংক কলোনী কাস্টম রোডে ভাড়া থেকে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো।

এর আগে আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর পিনিক রাব্বি গ্রুপ ও হৃদয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে পিনিক রাব্বি গ্রুপের ৪ জন আহত হন।

এই হামলায় অভিযুক্তরা হলেন কিশোর গ্যাং লিডার হৃদয় (২২), আকাশ (২১), নুর উদ্দিন (২২) ও জনি (২১) সহ আরও আট থেকে ১০ জন সদস্য।

নিহেতর বাবা আবুল বাশার জানায় , আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাত আটটায় জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। আজ সকালে আকাশ মারা যায়। আমি দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবী করছি।

এলাকাবাসী জানায় পিনিক রাব্বি ও হৃদয় সন্ত্রাসী কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করর চলেছে। তাদের জন্য সর্বদা আতংকে থাকতে হয়। নুরুদ্দিন নামের এক ব্যক্তি এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, ঘটনার পর দুজনেক গ্রেফতার করা হয়েছিল। তদন্তের স্বার্থে পরিচিয় দেয়া যাচ্ছে না। বাকীদের গ্রেফতারে অভিযান অব‍্যহত আছে।

প্রসঙ্গত, কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপের মধ্যে গত ৯ জুলাই সংঘর্ষ হয়। এতে পিনিক রাব্বি গ্রুপের ৪ জন আহত হলে তাদের মধ্যে একজন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর