1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে যুবলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালিত - Cjnews71 সাভারে যুবলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে যুবলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালিত

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকালে যুবলীগের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল।
এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন বলে জানান তারা।
এ শোভাযাত্রায় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবাল, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু আহমেদ, যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য, আফজাল হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি উৎস মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর