1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ছাত্রলীগ নেতার সহযোগিতায় বাবা-মা ফিরে পেলো তার নিখোঁজ প্রতিবন্ধী শিশুকে - Cjnews71 ছাত্রলীগ নেতার সহযোগিতায় বাবা-মা ফিরে পেলো তার নিখোঁজ প্রতিবন্ধী শিশুকে - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ছাত্রলীগ নেতার সহযোগিতায় বাবা-মা ফিরে পেলো তার নিখোঁজ প্রতিবন্ধী শিশুকে

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

সিজে নিউ ডেস্ক:

রাস্তা ভুল করেই হারিয়ে গিয়েছিল বুদ্ধি-প্রতিবন্ধী নুসাইবা (১৪)। স্বাভাবিক কথা বলা ও চলাচলের ক্ষমতা না থাকায় কাউকেই যেন বলতে পারছিল না নিজের গন্তব্যের কথা। তাই হন্যে হয়ে ঘুরছিল আশেপাশে। কিন্তু আর সবার নজর এড়াতে পারলেও ছাত্রলীগের নেতার চোখ এড়াতে পারেনি ছোট্ট নুসাইবা।

সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বাবুর সহযোগিতায় শেষ পর্যন্ত নিজ পরিবারের কাছে ফিরতে পেরেছে বুদ্ধি প্রতিবন্ধী শিশু নুসাইবা (১৪)।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মো. ওয়াসিম বাবু  বলেন, গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে আমি সাভার গেন্ডা এলাকায় একটি মেয়েকে উদ্দ্যেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে পরিচিত এক বাস চালকের মাধ্যমে জানতে পারি ঐ মেয়েটি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকা থেকে তাঁর বাসে চড়ে সাভারে চলে এসেছে কিন্তু শিশুটি কিছুই ঠিকঠাক মতো বলতে পারছেনা। পরে আমি ঐ মেয়েটিকে আমার হেফাজতে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তবে সে কিছুই বলতে পারছিলো না। পরবর্তীতে তার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে তাকে ইশারায় পরিবারের কাছে কল দিতে বলি তখন মেয়েটি তার ইচ্ছে মতো নাম্বারে ডায়াল করতে থাকে কিন্তু সবকটি নাম্বারই ছিলো ভুল। পরবর্তী প্রায় ৫০ নাম্বারে কল দেবার পর একটি নাম্বারে কথা বলে বুঝতে পারি নাম্বারটি মেয়েটির স্বজনের।

পরবর্তী ঐ শিশুটিকে নিয়ে আমরা সাভার মডেল থানায় চলে আসি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

এ ব্যাপারে শিশুটির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেন  জানান, ‘আমার মেয়েটি মানুষিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এর আগেও একাধিকবার সে বাসা থেকে বের হয়ে গিয়েছিলো তখন আশপাশে খোঁজ করে সন্ধান মিললেও এবার অনেক খোজাখুজির পরেও তার সন্ধান পাচ্ছিলামনা এতে আমি এবং আমার স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পরি। আমাদের কাছে মনে হচ্ছি আর বুঝি আমাদের আদরের নুসাইবাকে কোনদিন দেখতে পাবোনা। কিন্তু হঠাৎ একটি নাম্বার থেকে ফোন করে আমাদের জানানো আমার মেয়ে নুসাইবা সাভারে রয়েছে। পরে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে গতকাল রাতে আমরা সাভারে এসে আমার মেয়েকে ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন নেতা হিসেবে বাবু ভাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমার হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমি তাঁর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।’

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঢাকা মেইলকে বলেন, গতকাল রাতে হারিয়ে যাওয়া একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। পরে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ তাঁকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর