1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে পুলিশের এস.আই পরিচয়ে টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার  - Cjnews71 সাভারে পুলিশের এস.আই পরিচয়ে টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে পুলিশের এস.আই পরিচয়ে টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার 

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত প্রতারক হারুন অর রশিদ (৪১) রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপরদিকে ভুক্তভোগী সাভারের ভরারি রাজ ফুলবাড়িয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আসলাম(৫৩)।
সোমবার দুপুরে তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলামের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে জানায় প্রতারক হারুন অর রশিদ। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয় হারুন। পরে আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে হারুনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আসলাম।
এ ঘটনায় সোমবার সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চেকসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়। পরে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
ভুক্তভোগী মো.আসলাম জানান, তার নামে কোন মামলা না থাকলেও মামলার দেখিয়ে টাকা নিয়েছে ভুয়া এসআই হারুন। পরে আরও টাকা চাওয়ার পর সন্দেহ হলে থানায় এসে জানতে পারেন এই নামে কোন এসআই নেই। এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর