1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জোরপূর্বক জমি দখল চেষ্টা ও মারধরের অভিযোগ - Cjnews71 সাভারে জোরপূর্বক জমি দখল চেষ্টা ও মারধরের অভিযোগ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জোরপূর্বক জমি দখল চেষ্টা ও মারধরের অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

সাভার প্রতিনিধি,

ঢাকার সাভারে সাবেক পৌর কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইভান ইবনে আসাদ গত অভিযুক্ত আয়নাল হক গেদু ও তার ছেলে রাজিবসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক পৌর কাউন্সিলর আয়নাল হক গেদুসহ বিবাদীদের সঙ্গে সাভারের আনন্দপুর এলাকার মো. আরশাদ মিয়ার ছেলে ইভান ইবনে আসাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আয়নাল হক গেদুর ছেলে রাজিব বিভিন্ন সময় জোরপূর্বক আসাদের আনন্দপুর মৌজার ৫ শতাংশ জমি ও এর উপর নির্মিত সেমিপাকা বাড়িটি বেদখলের পাঁয়তারা করে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এ ঘটনার অভিযুক্তরা নানা সময় ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে অভিযুক্ত রাজিবের নেতৃত্বে বাকি বিবাদী মো. জামাল ও মো. বাবুসহ আরো ৩-৪ জোরপূর্বক তাদের জমিতে প্রবেশ করে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় ভুক্তভোগী ইভান ও তার স্ত্রী ফাতেমাকে মারধর করে তাদের হাতে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর