1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ীসহ তিন জনকে কুপিয়ে জখম - Cjnews71 চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ীসহ তিন জনকে কুপিয়ে জখম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ীসহ তিন জনকে কুপিয়ে জখম

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভার পৌরসভা এলাকায় এক হোটেল ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির পর সেই টাকা দিতে অস্বীকৃতি করায় তিনজন কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

বুধবার (৩০ আগস্ট) রাত ৮ টার দিকে পৌর এলাকার নামাবাজারে এ ঘটনা ঘটে। পরে রাত নয়টার দিকে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী শহর আলী।

আহতরা হলেন- হোটেল ব্যবসায়ী শহর আলী (৫৫), তার ছোটো ভাই আদম আলী (৪৫) ও ওয়াসিম (৪০)।

অভিযুক্তরা হলেন- জুয়েল মিয়া (২৬), নার্গিস বেগম (৪২), চান্দু মিয়া (৫০), নোভা (১৯) ও জয় (৩০)

অভিযোগ সূত্রে জানা গেছে, সাভারের নামাবাজারে হোটেল ব্যবসা করেন শহর আলী। আজ রাত ৮টার দিকে জুয়েল মিয়াসহ অভিযুক্তরা দেশী অস্ত্রসহ এসে তার হোটেলে এসে ৫ লাখ টাকা দাবি করে। শহর আলী টাকা দিতে অস্বীকৃতি করলে জুয়েলের হাতে থাকা ছুড়ি দিয়ে তাকে আঘাত করে আহত করে। পরে শহর আলীর ছোটো দুই ভাই আদম আলী ও ওয়াসিম ঘটনা স্থলে এসে জুয়েলসহ বাকিদের আটকানোর চেষ্টা করলে তাদের উপরও হামলা করে ছুড়ি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা জড়ো হলে টাকা না দিলে ও এ ঘটনায় থানায় অভিযোগ করলে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে শহর আলীসহ তার দুই ভাইকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন ) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি৷ ঘটনা স্থলে আমাদের টিম রয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর