1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে চুরি হওয়া পিতলের মুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ - Cjnews71 সাভারে চুরি হওয়া পিতলের মুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে চুরি হওয়া পিতলের মুর্তি উদ্ধার, গ্রেফতার ৩

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

সাভার পৌরসভা এলাকায় বসতঘরের মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন ধরনের ১৩ টি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি।

এরআগে, গতকাল রোববার (০৩ সেপ্টেম্বর) রাতে সাভারের কাতলাপুর থেকে মুর্তিগুলো উদ্ধার করাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন-সাভারের কাতলাপুরের নিতাইয়ের ছেলে নির্মল (২৫), একই এলাকার মজিদপুরের জাবেদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আমির হোসেন ব্যাপারী (৫৫) ও ভোলা জেলা থানার বেলু মিয়ার চর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগষ্ট দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বরুন ভৌমিক নয়নের বসতবাড়ির চতুর্থ তলার মন্দির এর ভেতর হতে বিভিন্ন ধরনের মূর্তি আসামীরা সু-কৌশলে জানালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদি হয়ে গত ৩ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের দিক নির্দেশনায় মামলাটি তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মাহমুদুল হাসান একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে সিসি টিভি ফুটেজ এর সহায়তায় ১৩ মুর্তি ও উপসনালয়ের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। এছাড়া আসামীদের গ্রেফতার করে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি জানায়, বরুন ভৌমিক নয়নের মন্দিরের তার প্রয়াত মায়ের রেখে যাওয়া স্মৃতি স্বরুপ দুইটি পিতলের মুর্তি চুরি হয়৷ পরে তার অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ গুরুত্ব দিয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ০৪ ঘন্টার মধ্যে সকল মূর্তি ও মালামাল উদ্ধার করেন। আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর