1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা জেলা প্রশাসকের সাথে সাভারবাসী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় - Cjnews71 ঢাকা জেলা প্রশাসকের সাথে সাভারবাসী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা জেলা প্রশাসকের সাথে সাভারবাসী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সদ্য নিযুক্ত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন সাভারবাসী৷ এসব সমস্যা প্রতিকারের আশ্বাস দিয়ে প্রতি দুইমাস পর পর মনিটরিং করার কথা জানান ডিসি।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা হল রুমে সাভারে কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকগণের সাথে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মান’ শীর্ষক মতবিনিময় সভায় এ আলোচনা হয়।

এসময় নদী দখল, নদী খনন, নয়নজুলি খাল দখল, পৌরসভার রাস্তা-ঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসন বৃদ্ধি, জন্ম নিবন্ধন জটিলতা, ট্যানারি দুষণ ও মহাসড়কে অবৈধ থ্রী হুইলার চলাচল, নগর পরিকল্পনা, বিরুলিয়ার গোলাপ গ্রাম, রাজউকের শাখা কার্যালয় স্থাপনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যসহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে জেলা প্রশাসক সাধারণ মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীদের কাছে নানা সমস্যার কথা শুনেন। পরে সেগুলোর সমাধান ও প্রতিকারের বিষয়ে কথা বলেন ডিসি। এবং প্রতি মাসে সেই সমস্যাগুলোর সমাধানে ফলোআপ রাখার আশ্বাসও দেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেন, সাভার খুব দ্রুত বর্ধনশীল নগরী। পরিকল্পনার চাইতেও দ্রুত এখানে পরিবর্তন হয়। আমি একটু ব্যতিক্রমভাবে কাজ করতে চাই। সাভারে অনেকে জানিয়েছেন এমন মতবিনিময় সভা এর আগে হয়নি। আজকে এখানে যে যে সমস্যাগুলো পেয়েছি সাধারণ মানুষের কাছে থেকে । সেগুলোকে আমি গুরুত্বের সাথে নোট করেছি, আমার ইউএনও সাহেবও নোট করেছে। আমরা এটা ফলোআপ করতে চাই। আগামী দুই মাসপর এই কাজগুলোর কতটুকু প্রতিকার করলাম তার একটি জবাবদিহিতার জায়গা করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর