1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে কিশোর গ্যাং লিডার পিনিক রাব্বির নির্দেশে হামলায় আহত কলেজ শিক্ষার্থী - Cjnews71 সাভারে কিশোর গ্যাং লিডার পিনিক রাব্বির নির্দেশে হামলায় আহত কলেজ শিক্ষার্থী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে কিশোর গ্যাং লিডার পিনিক রাব্বির নির্দেশে হামলায় আহত কলেজ শিক্ষার্থী

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় মো. রাকিব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কলেজ শিক্ষার্থী রাকিব (১৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চড়কাটারি এলাকার মো. আলমাছ মন্ডলের ছেলে। বর্তামানে তারা সাভারের বনপুকুর এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

অভিযুক্তরা হলো, চাঁদপুরের হাইমচর থানার ভৈরবী এলাকার খোকন মোল্লার ছেলে গোলাম রাব্বী ওরফে পিনিক রাব্বি (২৫), সাভারের ভাটপাড়া এলাকার হাসান (২৫) ও হোসাইন (২৫) নামে দুইভাই, সাভারের বক্তারপুর এলাকার মো. কামালের ছেলে আলামীন (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবাই স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য। আহত ওই শিক্ষার্থী তাদের সাথে মিশতে অস্বীকৃতি জানালে তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর অভিযুক্ত পিনিক রাব্বি রাকিবকে ডেকে সোবহানবাগ বালুর মাঠে নিয়ে যায় সেখানে আগে থেকেই বাকী অভিযুক্তরা বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দাড়িয়ে ছিলো। পরে তারা রাকিবকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, পিনিক রাব্বির নেতৃত্বে অত্র এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। তারা সরকারি ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মারধর, মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে এইসব কিশোর গ্যাং এর সদস্যরা। বাহিনী প্রধান পিনিক রাব্বির নামে থানায় চাঁদাবাজি, ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসী অবিলম্বে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় গত রাতে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে দ্রুতই গ্রেফতার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর