1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রি ও ডেঙ্গু টেস্ট: ২ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা - Cjnews71 অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রি ও ডেঙ্গু টেস্ট: ২ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রি ও ডেঙ্গু টেস্ট: ২ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির পাশাপাশি ডেঙ্গু টেস্টে বাড়তি চার্জ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করার পাশাপাশি জরিমানা ও একটি হাসপাতালকে ১.৬০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা ও দুটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম রাসেল ইসলাম নূর।

প্রতিষ্ঠানগুলো হলো, হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতাল, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এস.আর ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠান ৩টির কোনটিরই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স হালনাগাদ ছিলো না বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, স্যালাইনের মূল্য বেশি রাখার পাশাপাশি ডেঙ্গু টেস্টে রোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এসময় ডেঙ্গু টেস্ট এন.এস ওয়ান পরিক্ষা ও স্যালাইনের মূল্য নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত আদায় করায় এস. আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ায় ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা এবং ডেঙ্গু রোগের এন.এস ওয়ান টেস্ট ও স্যালাইনের মূল্য অতিরিক্ত রাখার পাশাপাশি হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতালকে ১.৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইদুল ইসলামসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর