1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত, মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ - Cjnews71 আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত, মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত, মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারে হতে যাওয়া সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় দলটি তাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী সমাবেশ স্থগিত করেছে৷

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০  দিকে আমিনবাজারের চিশতি ফিলিং স্টেশন এলাকায় পুলিশের ব্যাপক সংখ্যক সদস্যের উপস্থিত দেখা গেছে। সে সময় মঞ্চের সামগ্রী মাটিতে পরে আছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক অভিযোগ করে বলেন, ঢাকা জেলা এসপি বরাবর সাত দিন আগে আমরা দরখাস্ত করেছিলাম। চারদিন আগে আমাদের অনুমতি দেওয়া হয়। কিন্তু মঞ্চ ভেঙে ফেলেছে পুলিশ। গতকাল রাত ২ টার সময় আমাদের জানানো হয় আওয়ামী লীগের আরেকটি প্রোগ্রাম থাকায় সংঘর্ষের আশঙ্কায় অনুমতি বাতিল করা হয়েছে। তাই আমাদের আমিনবাজারের প্রোগ্রাম স্থগিত হয়েছে৷ কিন্তু আমরা মঞ্চ করেছি আমরাই ভেঙে নিয়ে যেতাম। পুলিশ কেনো মঞ্চ ভেঙে ফেললো। আজ বিকেলে আমাদের পার্টি অফিসে মিটিং এ সিদ্ধান্ত হবে আগামী প্রোগ্রাম কবে হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) (এএসপি) আব্দুল্লাহ হেল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙ্গে দেওয়ার এই অভিযোগটি হাস্যকর। বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিলো না। তাছাড়া একইস্থানে আওয়ামীলীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশংকা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর