1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার ব্যবসা করতো দুই রোহিঙ্গা - Cjnews71 তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার ব্যবসা করতো দুই রোহিঙ্গা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার ব্যবসা করতো দুই রোহিঙ্গা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভার এলাকা থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থাকা ২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। সেই সাথে তার কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুপালং এলাকার ৬৩ নম্বর ব্লকের ১৮ নম্বর ক্যাম্পের নজরুল্লাহ এর রফিক (কাজল হিজড়া) (১৮) ও একই জেলার উখিয়া থানার বালুখালি এলাকার ১০ নম্বর ব্লক-এফ এর নুর হাকিমের ছেলে মামুনুর (পরিমনি হিজড়া) (২৩)।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার আসামীরা দুইজনই রোহিঙ্গা। তারা দীর্ঘদিন যাবৎ মহিলা তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ হতে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিলো। তারা তৃতীয় লিঙ্গের মতো স্পশকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইন শৃংখলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর