1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার থানায় চালু হলো ডিজিটাল টোকেন ব্যবস্থা - Cjnews71 সাভার থানায় চালু হলো ডিজিটাল টোকেন ব্যবস্থা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার থানায় চালু হলো ডিজিটাল টোকেন ব্যবস্থা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

দেশে প্রথমবারের মত থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের সিরিয়াল মেইনটেইন করতে থানার ডিউটি অফিসারের কক্ষে ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা জেলার সাভার মডেল থানায় এই টোকেন ব্যবস্থার উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ সুপারের উপস্থিতিতেই এসময় থানায় আগত কয়েকজন সেবাপ্রার্থীর মাধ্যমে এই ডিজিটাল টোকেন ব্যবস্থার ব্যবহার শুরু হয়।

পুলিশ সুপার এসময় বলেন, টোকেন ব্যবস্থা আমাদের দেশে নতুন কিছু নয়, করপোরেট বিভিন্ন অফিস, ব্যাংকে দীর্ঘদিন ধরেই এর ব্যবহার হয়ে আসছে। তবে থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের জন্য এই সুবিধা সম্ভবত আমরাই প্রথম এটি চালু করছি। আশা করছি, এর মাধ্যমে একজন সেবাপ্রার্থীর জন্য সিরিয়াল মেইনটেইন করে সেবাগ্রহন আরও সুবিধাজনক হবে”।

পর্যায়ক্রমে জেলার অন্য থানাগুলোতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর