1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মালামাল সহ পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার - Cjnews71 সাভারে মালামাল সহ পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মালামাল সহ পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পঠিত

‌মুবিনুর রহমান রবিনঃ

সাভারে আলোচিত মার্বেল পাথরের টাইলসসহ পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। জানা যায় টাইলস সহ পিকআপের আনুমানিক মূল্য ছিলো ১০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান (পিপিম, সেবা)। এর আগে গতরাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মধ্যপাড়া আব্দুল্লাহপুর এলাকার মোঃ হুমায়ূন কবিরের ছেলে মোঃ কাউছার (২৪), একই থানার খেজুরবাগ এলাকার মৃত দুলালের ছেলে মোঃ রফিকুল ইসলাম ফয়সাল (২৪), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেওরা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম সুমন (৩৫) ও মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদী গ্রামের মৃত এমদাদুলের ছেলে মোঃ মেহেদী হাসান মৃধা (২৬)। তারা সবাই দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১২ অক্টোবর রাতে একটি পিকআপে ২ লাখ দুই টাকার মার্বেল পাথর বোঝাই করে রংপুরের উদ্দেশ্য রওনা হয় চালক মোঃ শহিদুল ইসলাম। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরীগেট সংলগ্ন এলাকায় ‌পৌছা‌লে আসামিরা একটি সিএনজি দিয়ে পিকআপের গতিরোধ করেন। পরে চালককে বেধে মার্বেল পাথরের টাইলসের ওপরে ট্রিপল দিয়ে ঢেকে রেখে পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কে ঘুরাতে থাকে। এক পর্যায়ে বিমশমাইল এলাকায় মহাসড়কের পাশে নির্জন জঙ্গলের একটি গাছের সাথে চালককে বেধে রে‌খে ডাকাতদল পিকআপটি নিয়ে পালিযে যায়। এঘটনায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথমে কাউছারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেপ্তার করে টাইলস ও পিকআপটি উদ্ধার করে ডিবি পুলিশ। ঘটনার পর দিন সকালে পিকআপের মালিক শহিদুল বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

এসময় তিনি আরও বলেন, আসামিদের মধ্যে সিরাজুল ইসলাম সুমনের বিরুদ্ধে দুটি ও মেহেদী হাসান মৃধার বিরুদ্ধে ৮ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের সময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম মৃধা ও একজন কনস্টেবল আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ্য রয়েছেন।

উপ-পরিদর্শক আমিনুল ইসলাম মৃধা বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম নেতৃত্বে, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানের দিক নির্দেশনা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের তত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আসামিদের গ্রেপ্তারের সময় কাউসার দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে তা‌কে ধর‌তে গি‌য়ে আমিসহ এক কনস্টেবল আহত হই।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর