1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অপহরণের ৩ দিনের মাথায় শিশুর মরদেহ উদ্ধার , আটক ৩ - Cjnews71 অপহরণের ৩ দিনের মাথায় শিশুর মরদেহ উদ্ধার , আটক ৩ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অপহরণের ৩ দিনের মাথায় শিশুর মরদেহ উদ্ধার , আটক ৩

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে অপহরণের ৪ দিনের মাথায় সাভারের কাতলাপুর থেকে রাকিব (০৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে সাভারের কাতলাপুরের সিআইডি মোড় এলাকার নিহতের ভাড়া বাসার পিছনের গোলি থেকে রাকবের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব কুড়িগ্রাম জেলার আব্দুর রহিমের ছেলে। সে রিকশা মেকানিক বাবার সাথে ওই এলাকায় ভাড়া থেকে স্থানীয় “মাদরাসা দারুল কোরআন” নামের একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

আটকরা হলেন- মো. সাইফুল ও মো. সাহেব আলী। আরেকজনের নাম ও আটকদের বিস্তারিত পরিচয় জানায় নি পুলিশ।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ভুক্তভোগীদের ভাড়া বাড়ির পাশের বাসার গোলি থেকে পঁচা গন্ধ বের হয়। বাড়ির লোকজন ইঁদুর মরেছে ভেবে পরিস্কার করার জন্য গোলিতে যায়। গোলিতে গিয়ে দেখে রাকিরের মরদেহ পরে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতে মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তৎক্ষণাৎ তিন জনকে আটক করা হয়েছে।

নিহতের মামা রাজু ঢাকাপোস্টকে বলেন, গত শনিবার (৪ নভেম্বর) বাবার কাছ থেকে ২০ টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাকিব। কিন্তু সে মাদ্রাসায় উপস্থিত হয় নি। উপস্থিত না হওয়ার বিষয়টি জানানোর জন্য রাত ১০ টার দিকে মাদ্রাসা থেকে রাকিবের বাবাকে ফোন করা হয়। কিন্তু রাকিবের বাবা ফোন রিসিভ করেনি। পরের দিন সকালে মাদ্রাসা থেকে আবার ফোন করা হয়। রাকিবের বাবা ফোন রিসিভ করলে মাদ্রাসায় অনুপস্থিতির বিষয়টি জানান মাদরাসা কতৃপক্ষ। এর পর রাকিবের খোঁজ শুরু করে পরিবার। কোথাও না পেয়ে থানায় নিখোঁজ ডাযেরি করেন। এদিন একটি নাম্বার থেকে রাকিবের বাবাকে ফোন করে গালিগালাজ করে। রাকিবের বাবা রহিম বুঝতে না পেরে ওই নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখে। গতকাল আবার অন্য একটি নাম্বার থেকে গালিগালাজ করে ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট থেকে ডিলিট করতে বলেন। পরে তিনি ব্ল্যাক লিস্ট থেকে নাম্বারটি ডিলিট করেন। পরবর্তীতে ওই নাম্বার থেকে ফোন করে রাকিবকে রংপুরে আনা হয়েছে বলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আজ রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। মুক্তিপণ না পেয়ে রাকিবকে ওরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এঘটনায় তৎক্ষনাৎ তিনজনকে আটকও করা হয়েছে। শীঘ্রই হত্যাকান্ডের রহস্য উন্মোচন হবে বলে আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর