1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন সাইফুল ইসলাম - Cjnews71 ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন সাইফুল ইসলাম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন সাইফুল ইসলাম

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ খান, ইউনুস পালোয়ান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর