1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ঢাকা থেকে আত্মগোপন থাকা বিএনপি নেতা আটক - Cjnews71 সাভারে ঢাকা থেকে আত্মগোপন থাকা বিএনপি নেতা আটক - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ঢাকা থেকে আত্মগোপন থাকা বিএনপি নেতা আটক

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে এক ইউনিয়ন যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা নজরুল ইসলাম (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকার স্থানীয় মো. আউয়ালের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মো. আউয়াল বনগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মামুনের ভায়রাভাই।

আটক নজরুল ইসলাম রাজধানীর পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান সিজে নিউজকে বলেন, ‘নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে বলিয়ারপুরে স্থানীয় যুবলীগের এক নেতার আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাঁকে সেই বাসা থেকে আটক করে সাভার থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ প্রায় ২০টি মামলা রয়েছে।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বিএনপি নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর