
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে কুপিয়ে হত্যা চেস্টায় চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।গত ২৯ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাহেরচর এলাকার কৃষক ইউসুফ আলীর নয় বছরের ছেলে ইব্রাহিম ও আমিনুল ইসলাম সাগরের নয় বছরের ছেলে জুনাইদ এর মধ্যে ঝগড়া ও মারামারি হয়।
এসময় জুনাইদ এর মা খাদিজা কৃষক ইউসুফ আলীর বাড়িতে বিচার নিয়ে গেলে ইউসুফ আলী খাদিজাকে বকাঝকা করেন। পরে আমিনুল দম্পতি ক্ষোভে রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সন্ত্রাসী ভাড়া করে আনেন নিজ বাড়িতে।
এসময় সন্ত্রাসীরা কৃষক ইউসুফ আলী ও তার আরেক ছেলে জনিকে তুলে নিয়ে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। পরে এলাকাবাসী মসজিদে মাইকিং করেন যে এলাকায় ডাকাত পড়েছে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে ওই দম্পতির বাড়ি ঘর ভাঙচুর করার পাশাপাশি সন্ত্রাসীদের গণ পিঠুনি দেওয়া শুরু করলে অভিযুক্ত আমিনুল ইসলাম সাগর ও সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এলাকাবাসী চার জনকে আটক করেন।
এলাকাবাসী আটক চার সন্ত্রাসীকে নিয়ে স্থানীয় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াছিন এর বাড়িতে নিয়ে যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে তাদেরকে গণ পিঠুনি দেওয়া শুরু করলে ইউপি সদস্য অভিযুক্তদের প্রাণ বাচাতে একটি ঘরে নিয়ে যান জনরোষের হাত থেকে রক্ষা করতে।
এসময় এলাকাবাসী অভিযুক্ত খাদিজাকেও মেম্বারের বাড়িতে নিয়ে আসেন। পরে ইউপি সদস্য ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের প্রাণ বাচালেও অভিযুক্ত আমিনুল ইসলাম সাগর দম্পতি ইউপি সদস্য ইয়াছিনকে প্রধান আসামী ও তার দুই ছেলে মামুন,সুমন ও ভুক্তভোগী কৃষক ইউসুফ আলীর নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষকও আমিনুল ইসলামের নামে থানায় মামলা করেছেন। পাল্টাপাল্টি এমন মামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবিষয়ে ইউপি সদস্য ইয়াছিন বলেন,তার নামে মিথ্যা মামলা হওয়ায় তিনি মানুষিক ভাবে ভেঙে পড়েছেন তিনি এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।