1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - Cjnews71 সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার বন্ধে কার্যকর উদ্যোগ মানববন্ধনের আয়োজন করা হয়।

৯ ডিসেম্বর ২০২৩ “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শ্লোগান নিয়ে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে সাভারে আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার। কর্মসুচির মধ্যে ছিল দুর্নীতিবিরোধী র‍্যালি, মানববন্ধন, পথসভা, সচেতনতামূলক ক্যাম্পেইন, বিষয়ভিত্তিক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা। দুর্নীতিবিরোধী র‍্যালিটি সকালে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দীপ সড়কের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে সাভার থানা স্ট্যান্ডে এক মানববন্ধন ও পথসভা করে। পরে সনাক কার্যালয়ে “দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা” শীষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, উন্নয়নকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা শ্রেণির কয়েক’শ মানুষ অংশগ্রহণ করেন।

এসময় সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির বিভিন্ন আলোচনায় অংশ নেন টিআইবি’র কো- আডিনেটর মো: আতিকুর রহমান, সনাক সহ-সভাপতি শ্রাবন্তী ঘোষ, এডভোকেট নজরুল ইসলাম, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোমেন্দ্র লাল আচার্য্য, মো: তায়েফুর রহমান, এ্যাড. বখতিয়ার উদ্দিন তুহিন খান, মোঃ শহিদুল ইসলাম (শহীদ), সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা খন্দকার ম হামিদ রনজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, এসিজি প্রতিনিধি মোঃ আবু ইউসুফ, মোঃ আঃ রহিম, ইয়েস দলনেতা তানজিলা ইসলাম জান্নাতসহ প্রমূখ। অনুষ্ঠানসমূহ সঞ্চালনা করেন সনাক সদস্য সীমান্ত সিরাজ ও টিআইবি’র ক্লাস্টার কো-আডিনেটর মোঃ মাহান উল হক।

মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে আলোচনায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি পর্যায়ের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন ও জনগণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। দুর্নীতি প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়ন, দুদককে শক্তিশালী করা, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োগ, দেশের পাচারকৃত অর্থ ফেরৎ আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। সভায় দেশের আভ্যন্তরীন দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ, গ্রহণ, ঋণ খেলাপি ও ব্যাংকিং খাতে নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারীর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করারও দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর