1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত ও খাবার বিতরণ - Cjnews71 সাভারে মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত ও খাবার বিতরণ - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত ও খাবার বিতরণ

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ
সাভারে একটি মানবাধিকার সংস্থার আয়োজনে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড ইমান্দিপুর চৌরাস্তায় বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর উপজেলা শাখার উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক দরিদ্র মানুষকে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি রিপন ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল হক সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার (ওসি অপারেশন) নয়ন কারকুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুমন তাদের মানবাধিকার সংগঠনের সাভার উপজেলা শাখা পর্যায়ের নেতাদের এই রকম একক আয়োজনে ধন্যবাদ জানান এবং কেন্দ্রীয় পর্যায়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ওসি নয়ন কারকুন বলেন, মানবসেবা একটি মহৎকর্ম যেসব সংগঠন সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে তাদের সাধুবাদ জানাই এবং এইসব কাজে আমাদের অবগত করলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এছাড়া অনুষ্ঠানের বক্তারা মানবাধিকার সংগঠনের বিভিন্ন ভালো দিক ও কার্যক্রম তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের উপদেষ্টা শফিক চৌধুরী, সংস্থার ঢাকা জেলা সভাপতি হাজী মুক্তার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ধামসোনা ইউনিয়নের সভাপতি মো: বদরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর