1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান - Cjnews71 নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব আনিসুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে সাভার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার  দুপুরে ২৮ শে ডিসেম্বর সাভার উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন,
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অন্যতম প্রধান নিয়ামক প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ। ভোটগ্রহণ কেন্দ্রের কমান্ডিং অফিসার, প্রিজাইডিং অফিসারবৃন্দ, মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায়, শক্ত হাতে, আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য, মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকবেন। আপনারা মাথায় রাখবেন, নির্বাচন কমিশন আমাকে যে ক্ষমতা দিয়েছেন, তার যথাযথ প্রয়োগের মাধ্যমে, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য হতে আমি পিছপা হবো না। তৈরী হোন, ০৭ই জানুয়ারি জাতিকে একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেয়ার জন্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের সম্মানিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলাম। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৯২ ঢাকা-১৯ জনাব ফেরদৌস ওয়াহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সম্মানিত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর