1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে যাত্রীবেসে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই - Cjnews71 সাভারে যাত্রীবেসে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে যাত্রীবেসে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভারে যাত্রীবেসে ব্যাটারীচালিত অটোরিকশাসহ চালককে নির্জন স্থানে কুপিয়ে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এঘটনায় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সাভারের সোলাইমার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে চালককে কুপিয়ে রিকশা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী ও আহত রিকশাচালকের নাম আব্দুল করিম (৫৩)। তিনি ময়মনসিংহ জেলার গাজীপুরের পায়রা গ্রামের ওসমান আলীর ছেলে। আব্দুল করিম সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আরাপাড়া বিনোদবাইদ এলাকার আব্দুস সালাম রুবেলের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

ভুক্তভোগী রিকশা চালক আব্দুল করিম ঢাকাপোস্টকে বলেন, সাভারের ছায়াবীথি এলাকায় একজন ছিনতাইকারী যাত্রীবেশে আমার রিকশায় ওঠে সোলাই মার্কেট যেতে চান। আমি তাকে সোলাইমার্কেট নিয়ে গেলে সেখানে থেকে আরেকটু সামনে নিয়ে যেতে বলেন। আমি সরল বিশ্বাসে আরেকটু সামনে যেতেই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও দুই ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় রিকশায় থাকা যাত্রী পিছন থেকে আমার মুখ চেপে ধরে। আমি রাম দা আমার বাম হাত দিয়ে ধরে ফেলি। এসময় তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এরই ফাঁকে একজন অটোরিকশা নিয়ে চলে যায়। বাকি দুই জন আমাকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের ডাক্তার ফায়াদ বিন জসিম বলেন, ভুক্তভোগীর মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রোগীর চিকিৎসা চলছে।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আকবর আলী বলেন, অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর