1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম - Cjnews71 আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম অপু (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন জনের বিরুদ্ধে গত মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বড় ভাই বাবু। তবে মামলা দায়েরর সাতদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী অপু আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মোঃ জামাল উদ্দিন বেপারীর ছেলে। মামলার আসামীরা হলেন, একই এলাকার হাসান মাদবর ওরফে মগন, রানা মাদবর, আবুল মাদবর, রনি মাদবর, তুহিন মাদবর, মনো মাদবর, অলি মাদবর ও মুন্না মাদবর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে এগারোটারদিকে অপু তার বাড়ি সামনে দাড়িয়ে ছিলেন। এসময় জমি সংক্রান্ত বিষয়সহ পূর্ব শত্রুতার জের ধরে মামলায় উল্লেখিত আসামীরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে বিষয়টি শুনতে পেয়ে ভুক্তভোগীর বড় ভাই বাবু এগিয়ে আসলে তার ওপরও হামালা চালানো হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী অপু ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলা দায়েরর সাত দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। আমি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বলেন, এ ঘটনায় সাত আসামী জামিনে ও একজন পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর