
সিজে নিউজ ডেস্কঃ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, বর্তমানে সভার উপজেলার সরকারি হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট রয়েছে। বৃহৎ জনগোষ্ঠীর এই অঞ্চলে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে হাসপাতালটিকে ১০০ সজ্জার করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত এটি করবেন বলে জানান।
এছড়া তিনি আরো বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে যদি কিছু প্রয়োজন হলে তিনি ব্যবস্থা করে দিবেন এই আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সাইফুল ইসলামকে দেয়া হয় বিশেষ সংবর্ধনা। এ সময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমূল হুদা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।