1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা - Cjnews71 সাভারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ
সাভারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাউদ্দিন সুমন নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আলাউদ্দিন সুমন বলেন, আমি ৩০ বছর যাবত ওয়ারিশ ও ক্রয়সূত্রে সাভার পৌর এলাকায় বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার মৌজায় ২০৯৬ দাগের সাত শতাংশ জমি ভোগ দখল করে আসছি। সম্প্রতি মহিবুল হক রাহাত, অলি আহম্মেদ খান, ওসমান খান, জসিম ও খলিল নামে চার ব্যক্তি আমার সেই জমি দখলের চেষ্টা চালায়। পরবর্তীতে এ বিষয়ে একটি মামলা দায়ের করলে আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২২ জানুয়ারি ভোর ছয়টারদিকে আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার জমি দখল এবং সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করে। পরে এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এবিষয়ে প্রতিবেদক জানতে চাইলে অলি আহম্মেদ খান বলেন, আদালতের নির্দেশে আমরাও সাইনবোর্ড দিয়েছি, দুই পক্ষরেই কোর্টে মামলা চলমান রয়েছে। আমি এতোকিছু বুঝিনা সব উকিল করে কিছু জানতে হলে সামনা সামনি কথা বলবো।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার জানান জমি দখল সংক্রান্ত বিষয়ে একটি জিডি  পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর