1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে যাত্রীবেসে চালকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১ - Cjnews71 সাভারে যাত্রীবেসে চালকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে যাত্রীবেসে চালকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৬০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে যাত্রীবেসে চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় সাগর মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোরিকশাটি (মিশুক) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাগর মিয়াকে প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সাভারের সোলেমান মার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে অটোরিকশা চালককে কুপিয়ে রিকশা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাগর মিয়া সাভারের রেডিও কলোনীর ভাটপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের ছায়াবীথি এলাকায় দুইজন ছিনতাইকারী যাত্রীবেশে ভুক্তভোগী আব্দুল করিমের অটোরিকশায় ওঠেন। তারা ওই এলাকার সোলেমান মার্কেটে যেতে চান। কিছুদূর যেতেই পরিচিত বলে আরেকজন ছিনতাইকারীকে রিকশায় তুলেন নেন অপর দুই জন। রিকশাচালক তাকে সোলেমান মার্কেটে নিয়ে গেলে পুকুরপাড়ে নিয়ে যেতে বলেন। পুকুর পাড়ে যাওয়া মাত্রই যাত্রীবেসে থাকা ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে করিমকে ভয় দেখানোর চেষ্টা করে। রিকশাচালক প্রতিবাদ করলে তাকে কুপিয়ে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে মামলা দায়ের হলে পুলিশ গতকাল রাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান ভুঁইয়া বলেন, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গতকাল সাগরকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর