1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আদালতের নির্দেশে বামনি খাল উদ্ধার অভিযান - Cjnews71 সাভারে আদালতের নির্দেশে বামনি খাল উদ্ধার অভিযান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আদালতের নির্দেশে বামনি খাল উদ্ধার অভিযান

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

হাইকোর্টের নির্দেশে সাভারের হেমায়েতপুরের বামনি খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রাশাসন। স্থানীয় তিনটি হাউজিং কোম্পানির বিরুদ্ধে খালটি দখলের অভিযোগ রয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুর এলাকার সুগন্ধা, এসএ ও যমযম সিটি হাউজিং কোম্পানির পার্শ্ববর্তী খালের সীমানা নির্ধারণ করে উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা খালের সীমানা নির্ধারনের কাজ করেন।

কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা বামনি খালের সীমানা নির্ধারন করছি। সকাল থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আমরা এই খালের সীমানা নির্ধারন করি। এসময় সুগন্ধা হাউজিং খালের তিন ফিট জায়গা দখল করার প্রমান পাওয়া গেছে। তবে জমজম সিটি হাউজিং এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোন জায়গা দখল করার প্রমান পাওয়া যায় নি। সীমানা নির্ধান শেষ হলে প্রতিবেদন প্রস্তুত করা হবে। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূর বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা খালটির সীমানা নির্ধারন করছি। সীমানা নির্ধারন শেষে প্রতিবেদন জমা হবে। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর