1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
চেয়ারম্যানের পক্ষ থেকে শীত বস্ত্র পেলো সাভারে ৫ শতাধিক পরিবার - Cjnews71 চেয়ারম্যানের পক্ষ থেকে শীত বস্ত্র পেলো সাভারে ৫ শতাধিক পরিবার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

চেয়ারম্যানের পক্ষ থেকে শীত বস্ত্র পেলো সাভারে ৫ শতাধিক পরিবার

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২০১ বার পঠিত

মুবিনুর রহমান রবিন:

সাভারে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর লক্ষ্যে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় তিনি আগামী উপজেলা নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কর্ণপাড়া এই শীত বস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে উষ্ণতার ছোয়া পেয়ে উৎফুল্ল শীতার্তরা।

শীত বস্ত্র পেয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ আনসার বলেন, এবার শীতের তীব্রতা অনেক বেশী। আমাদের কোন প্রস্তুতি ছিল না। আর আমাদের শীতবস্ত্র কেনার মতো সামর্থও নেই। তাই অনেক কষ্টে রাত যাপন করতে হয়েছে। সারারাত কেটেছে নির্ঘুম। আজ থেকে অন্তত শান্তিতে ঘুমোতে পারবো।

নুরুল হক নামের অপর একজন বলেন, আমাদের পরিবারের সদস্য ৫ জন। শীত বস্ত্র ছিল মাত্র একটি। আমরা শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। হঠাৎ আমাদের জন্য শীতের কাপড় নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এতে করে একটু হলেও আমাদের কষ্ট লাঘব হবে। আমি চেয়ারম্যানের জন্য মঙ্গল কামনা করছি।

এব্যাপারে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। সাভারে অতীতে এরকম শীত অনুভূত হয় নি। তাই আমি এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানাই। এছাড়া গত ৫ বছরে যেভাবে সাভার উপজেলাবাসীর সেবা করেছি সেভাবেই আগামীতেও সেবার করার সুযোগ চাই।

এসময় আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ , তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সম্রাট, ৪নং ওয়ার্ড নিউটন যুবনেতা ফারুক সহ স্থায়নীয় নেতা কর্মিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর