1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিলেন : রাজীব - Cjnews71 সাভারে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিলেন : রাজীব - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিলেন : রাজীব

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

মুবিনুর রহমান রবিন :

‘সন্ত্রাস মাদককে না বলুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সন্ত্রাস ও মাদক বিরোধী বিষয়ে উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে (৫ই ফেব্রুয়ারি) সাভার নামা গেন্ডায় আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সাভারে সকল জনপ্রতিনিধিরা এক মত মাদক ও সন্ত্রাসীদের এই সাভারে কোন ঠাই নাই। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হুঁশিয়ারী দিয়ে বলেন, আপনারা ভালো হয়ে যান তা না হলে এলাকার সকলকে নিয়ে আপনাদের বাড়িঘরসহ উচ্ছেদ করা হবে। আমার উপজেলা নির্বাচনে আপনাদের মত খারাপ মানুষের কোন সমর্থন দরকার নেই আমার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, সাভার পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন,
৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান মুরাদ, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিশেষে মঞ্জুরুল আলম রাজীব পুনরায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর